শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

বালু উত্তোলনের অপরাধে ২ জনের ৭ দিনের কারাদণ্ড!

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই ড্রেজার চালক’কে ৭ দিন করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ আগষ্ট) বিকেলে উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে এ রায় দেন স্থানীয় প্রশাসন।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির ও পুলিশ সদস্যরা।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর এলাকায় গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা এবং মনিরুল ও মিরাজুল নামে দুই যুবককে ৭ দিন করে জেল দেওয়া হয়েছে। তারা দুইজন কুষ্টিয়া ও পাবনার জেলার বাসিন্দা।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এহসানুল হক শিপন বলেন, গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক লাখ টাকা জরিমানা এবং দুইজনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অতুল সরকার (খবরের কন্ঠ ২৪/০৮/২৫)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews