1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

ভিপি নুরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান-গোলাম রাব্বানী!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদক।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি গোলাম রাব্বানী ।

শনিবার (৩০ আগস্ট২৫) ইং এক বিবৃতিতে এই নিন্দা ও আহ্বান জানান।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি তিনি বলেছেন, নুরুল হক নুর জুলাই আন্দোলনের একজন সম্মুখসারির যোদ্ধা এবং ফ্যাসিবাদ পতন আন্দোলনের ঘোষক।

আওয়ামী সরকার পতনের দারপ্রান্তে তখন কারাবন্দী অবস্থায় তার সেই দীপ্ত ঘোষণা, ‘আর মাত্র ১০% ধাক্কা দরকার, তারপর শেষ।

প্রশাসন ইতোমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে।’ ছাত্র-জনতাকে সরকার পতন আন্দোলনে অনুপ্রাণিত করেছিল।

গোলাম রাব্বানী বলেন, নুরুল হক নুর এই দেশে ভেসে আসেনি।

তিনি গণমানুষের পক্ষে কথা বলে বারবার রাজপথে রক্তাক্ত হয়েছেন।

জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

ফ্যাসিবাদ মুক্ত দেশে তার উপরে ঠাণ্ডা মাথায় যেভাবে হামলা করা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

এই হামলা প্রমাণ করে দেশে আবারও স্বৈরতন্ত্র কায়েমের পায়তারা চলছে।

তিনি সরকারের উদ্দেশে বলেন, নুরের ওপর যেভাবে নৃশংস কায়দায় হামলা করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা অপরাধের পর্যায়ে পড়ে।

ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করি।

ভিপি নুরের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে।

অন্যথায় দেশ গভীর সংকটে পতিত হবে বলে জানান নবীগঞ্জ বাহুবল আসনের সাংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানী!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট