শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন।

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে, পাংশা থেকে প্রকাশিত, বহুল প্রচলিত,স্বনামধন্য ও পাঠক প্রিয় মোঃ রফিকুল ইসলাম রনজু সম্পাদিত, সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার গৌরব ও ঐতিহ্যের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) পাংশা উপজেলা প্রসক্লাবের আয়োজনে, ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সার্বিক তত্বাবধায়নে, সকল সদস্যের উপস্থিততে, আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা সার্কেল এর সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ্ উদ্দিন, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সাপ্তাহিক পাংশা বার্তার প্রতিনিধি, এ‍্যাডভোকেট রাশেদুল হাসান খান, মোঃ নাজমুল হক মনি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন, স্কুলগামী ছাত্রছাত্রীদের প্রিন্টেড পত্রিকার প্রতি আগ্রহ জন্মাতে অবশ্যই শিক্ষনীয় কলাম থাকা উচিত। প্রতিনিয়ত পাংশা বার্তা পত্রিকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছানোর কথা ব‍্যাক্ত করে পাংশা বার্তা পত্রিকার পেছনে যারা কাজ করছেন তাদের সকলকেই অভিনন্দন জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, সমাজের ভালো মন্দ ও নানা ধরনের অন্যায় অসংগতি, সাধারণ মানুষের সামনে দ্রুত তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভুমিকা অনস্বীকার্য। তিনি আরও জানান সকল সংবাদপত্রে খেলাধুলার জন্য বিশেষ কলাম থাকলে অবশ্যই যুব সমাজ মাদক ছেড়ে মাঠের দিকে মনোযোগী হবে এবং দেশে খেলাধুলার প্রসার ঘটবে।

গণমাধ্যম’কে প্রশাসনের দ্বিতীয় চোখ আখ্যা দিয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন জানান, গণমাধ্যমকর্মীরা সার্বক্ষণিকভাবে প্রশাসনকে সহযোগিতা করে থাকে।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ২৪ টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামীর সঞ্চালনায়, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান রাজিব, সহ সাধারণ সম্পাদক অতুল সরকার, অর্থ সম্পাদক আব্দুস সোবাহান, সদস্য উৎপল সরকার, তুহিন মন্ডল, মেহেদী হাসান, শাহিনুর রহমান, খায়রুল ইসলাম,আব্দুর রহিম,মানিক হোসেন সহ সর্বস্তরের জনসাধারণ।
আলোচনা শেষে কেক কেটে, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ তার সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এ/এস (৫ সেপ্টেম্বর ২৫) 01711050937

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews