সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

গোয়াইনঘাটে ভারতীয় মহিষ জব্দ,১জনকে ৩ মাসের কারাদণ্ড!

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভ্রাম্যমান আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিলেট ব্যাটেলিয়ানের (৪৮ বিজিবি) তামাবিল ও সংগ্রাম বিওপি সদস্যরা উপজেলার সারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৬টি মহিষ আটক করে।

অপরদিকে রাত ১টায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিআই (পিকাপ) গাড়ীতে ৪ টি ভারতীয় মহিষসহ গাড়ীর চালক মো. দেলওয়ার হোসেনকে আটক করে।
আটককৃত চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী চালানোর অপরাধে ৩ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এবং আটককৃত গাড়ীটি ডাম্পিং এর জন্য থানা পুলিশের জিম্মায় ও গাড়িতে থাকা ৪ টি মহিষ বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য বিজিবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। বিধিমোতাবেক জব্দকৃত মহিষের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews