সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

নুরাল পাগলার লাশ কবর থেকে তোলার নির্দেশদাতা গ্রেফতার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের লাশ কবর থেকে তোলার নির্দেশ দাতা, আব্দুল লতিফ মোল্লা’কে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দি‌কে রাজবাড়ীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব গণমাধ্যম’কে এ তথ্য নি‌শ্চিত করেছেন।

অতি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব জানা, পু‌লিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় ইতিপূর্বে গ্রেফতার হওয়া আসামি অপু কাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে লতিফ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। লতিফ মোল্লা আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে নির্দেশ দাতা হিসেবে এই লতিফ হুজুরের কথা স্বীকার করেছেন। অপু কাজী জানান, এই লতিফ মোল্লার নির্দেশেই কবর থেকে নুরাল পাগলের লাশ উত্তোলন ক‌রা হয়েছিল।
পুলিশ অভিযান চালিয়ে মা‌নিকগঞ্জ থে‌কে তাকে গ্রেফতার করেছে। নুরাল পাগ‌লার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসং‌যোগ, চু‌রি, জখম, হত্যা ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানো মামলার আসামি এই লতিফ মোল্লা।
রাজবাড়ীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব জানান, বাঁকী আসামীদের পরিচয় শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া পু‌লি‌শের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল ল‌তিফ মোল্লা, মা‌নিকগ‌ঞ্জের ঘিওর উপ‌জেলার বড় ঠাকুরকা‌ন্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এছাড়া এই মামলায় অভি মন্ডল রঞ্জু (২৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মন্ডলের ছেলে।
এদিকে সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বা‌দী হয়ে অজ্ঞাতনামা সাড়ে ৩ থেকে ৪ হাজার জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
অতুল সরকার (৯/৯/২৫ মঙ্গলবার ) ০১৭১১০৫০৯৩৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews