শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

শ্বশুর বাড়িতে থেকে যুবকের ঝুলানো ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি।

নেত্রকোনার মোহনগঞ্জে অস্বাভাবিকভাবে ঝুলন্ত অবস্থায় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই যুবকের লাশ গাছে ঝুলন্ত থাকলেও পা দুটি হাঁটু পর্যন্ত মাটিতে লাগানো ছিলো।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বরান্তর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রুবেল মিয়া পাবনা জেলার আমিনপুর উপজেলার সাগরকান্দি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে বসবাস করছিলেন।
রুবেল মিয়ার ১০ বছর বয়সী একটি ছেলে ও ৫ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা- এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর ধরে উপজেলার বরান্তর গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করেন রুবেল। মঙ্গলবার ভোরে বাড়ির পেছনে একটি গাছে রুবেলের ঝুলন্ত লাশ দেখতে পান তার শাশুড়ি হুসনা আক্তার। বিষয়টি তিনি বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জানান। রুবেলের লাশ গলায় দড়ি লাগানো অবস্থায় গাছে ঝুলানো ছিল, আর পা দুটি মাটিতে লাগানো ভাজ করা ছিলো। এতে স্থানীয়রা এটিকে হত্যা বলে ধারণা করছেন।

পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আমিনুল ইসলাম বলেন, পাবনায় রুবেলের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে তারা রওনা হয়েছেন। এদিকে রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।

ওসি আরও বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews