শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

গোয়ালন্দে ওসি’র পরে এবার ইউএনও বদলি

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি
নুরাল পাগলের দরবারে হামলা ও ভাংচুরের ঘটনায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদুর রহমানকে বদলি করা হয়েছে। তিনি এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ১৪ সেপ্টেম্বর রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নাহিদুর রহমান আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে তার নতুন কর্মস্থলে যোগদান না করলে তাকে ২১ সেপ্টেম্বর অপরাহ্ণ থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান বলেন, এটি আমাদের নিয়মিত বদলিরই অংশ। আমাকে যেখানে বদলি করা হয়েছে সেখানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।

উল্লেখ্য, সম্প্রতি গোয়ালন্দে ঘটে যাওয়া নুরাল পাগলের দরবারে হামলা ও ভাংচুরের ঘটনায় প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবে ইউএনও নাহিদুর রহমান’কে বদলি করা হয়েছে। ঐ ঘটনায় গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে বদলি করে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঐ আদেশে বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ।

গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। তারা দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে, যার ফলে শতাধিক ব্যক্তি আহত হয় এবং নুরাল পাগলার এক ভক্ত রাসেল মোল্লা নিহত হন। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলে হামলাকারীরা পুলিশ সদস্যদের ওপরও হামলা চালিয়ে দুটি পুলিশ গাড়ি ভাঙচুর করে। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন।

পরে হামলাকারীরা নুরাল পাগলার কবর থেকে মরদেহ তুলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে ৩,৫০০ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা ৮ সেপ্টেম্বর রাতে ৩,৫০০ থেকে ৪,০০০ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন। এ মামলায় এখন পর্যন্ত ৮ জন গ্রেপ্তার হয়েছেন।
অতুল সরকার (১৫/০৯/২৫ ) ০১৭১১০৫০৯৩৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews