শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

আজমিরীগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীকে জরিমানা প্রদান 

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মো : সাইফুর রহমান
আজমিরীগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস এবং আজমিরীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিবিড় রঞ্জন তালুকদার এর নেতৃত্বে  ১৫ ই সেপ্টেম্বর রোজ সোমবার আজমিরীগঞ্জ বাজারে প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা, প্রসিকিউটর এসআই মো. আমজাদ হোসেন, ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. তজমুল হক, সিভিল সার্জন অফিসের তড়িৎ দেবনাথ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অভিযান চলাকালে আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, নিউ মেডিল্যাব হাসপাতালকে ৩০ হাজার টাকা ও সেবা ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট না থাকা এবং প্রয়োজনীয় প্রটোকল অনুসরণ না করায় ‘আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘নিউ মেডিল্যাব হাসপাতালের’ এক্সরে কক্ষ সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা জানান, আজমিরিগঞ্জ উপজেলার জনসাধারণ, যারা বিভিন্ন ক্লিনিক বা হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকেন, মূলত তারা যেন অধিকতর ভালো চিকিৎসা সেবা পান, সেইজন্যই আজকের এই অভিযান। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews