1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

ক্ষমতার দম্ভে সরকার অন্ধ হয়ে গেছে : এলডিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৯১ বার পড়া হয়েছে

সরকার ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, স্বাধীনতার ৪৯ বছরের ইতিহাসে বাংলাদেশের জনগণ এত পরিমাণ ধর্ষণ, নির্যাতন, লুটপাট, রাতের আধারে ভোট ডাকাতি দেখেনি।

সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

দেশজুড়ে ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের বলে অভিযোগ এলডিপির।

এলডিপির এই দুই শীর্ষ নেতা বলেন, এই সরকারের আমলে বিচার শব্দটিও হারাতে বসেছে। বিচারের নামে বিচারহীনতাকে বেছে নিয়েছে তারা। যে সরকার রাষ্ট্রীয় সংস্থাকে দলীয়করণ করে ভোট ডাকাতিতে ব্যবহার করে, তাদের কাছে বিচার আশা করা বোকামি ছাড়া আর কিছুই না।

এলডিপি সভাপতি ও মহাসচিবের ভাষ্য, ‘মানুষের মৌলিক অধিকারগুলোকে উপেক্ষা করে জনগণকে প্রান্তিক পর্যায়ে ঠেলে দিয়েছে বর্তমান সরকার। ক্ষমতাসীনদের মদদে সমাজের সর্বত্র চলছে বেআইনি সন্ত্রাসীদের আধিপত্য। চোখ রাঙানি দিয়ে সরকার জনগণকে শাসন করতে চায়। ব্যাংক ডাকাত, ভোট ডাকাতদের দিয়ে দেশ-জাতির কোনো কল্যাণ হতে পারে না।’

তারা বলেন, ইতিহাসের শিক্ষা গায়ের জোরে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না। গায়ের জোরে হিটলার, মুসোলিনি, হোসনি মোবারকও ক্ষমতায় টিকে থাকতে পারেননি, এ সরকারও পারবে না। পতন তাদের অনিবার্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট