1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ।

সাংবাদিক তুরাবের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৮৯৬ বার পড়া হয়েছে

সাংবাদিক তুরাবের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি || মোঃ আশরাফ উদ্দীন || দৈনিক খবরের কন্ঠ ||

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সিলেটের দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক এটিএম তুরাব। সিলেটে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর বন্দরবাজারে নিহত হন সাংবাদিক তুরাব। সাংবাদিক তুরাবের আত্মার মাগফেরাত কামনায় কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।আজ ১ আগস্ট বৃহস্পতিবার অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এ সময় সাংবাদিক এটিএম তুরাবের হত্যার বিচার দাবি করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সিনিয়র সহ সভাপতি মানিক মিয়া, সহ সভাপতি এমএএইচ শাহীন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইমরান আহমদ, কার্যকরি সদস্য নাঈম প্রমুখ। এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ নিহত সাংবাদিক এটিএম তুরাব’র শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট