বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফেরতের দাবি!

  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৪০০ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি!

প্রায় ১২বছর ধরে ‘নিখোঁজ’ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেরত চেয়ে এক পোস্ট দেন।

পোস্টে তিনি লেখেন, ‘আয়না ঘরের অনেকে ফেরত আসছে।

আমার স্বামীকে ফিরিয়ে দিন।’ এ ছাড়া ইলিয়াস আলীর ছেলেমেয়েও তাদের বাবাকে ফেরত চেয়ে পোস্ট করেন।

এ ছাড়া সোমবার (৫ সোমবার) আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ দাবি তোলেন তার সমর্থকরা।

আওয়ামী লীগের সরকার পতনের পরে বিশ্বনাথ উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে বিজয় মিছিল বের করে উচ্ছ্বসিত জনতা।

এসব মিছিলে ইলিয়াস আলীর মুক্তি চেয়ে স্লোগান দেয় নেতাকর্মীরা।

বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী বলেন, আজকের মধ্যেই আমরা আমাদের প্রাণের নেতা এম ইলিয়াস আলীকে ফেরত চাই।

জানা গেছে, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে এম ইলিয়াস আলী নিখোঁজ হন।

নিখোঁজের পর থেকে বিএনপির অভিযোগ, সরকার তাকে ‘গুম’ করে রেখেছে।

তাকে ফেরত পাওয়ার দাবির আন্দোলনে অনেক প্রাণহানিও হয়েছে।

এখনো প্রতি মাসের ১৭ তারিখ দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে উপজেলা বিএনপি।

ইলিয়াস আলী নিখোঁজ হলেও সিলেটে সবধরনের নির্বাচনসহ আন্দোলন-সংগ্রামে ইলিয়াস আলোচনায় ছিলেন।

সিলেট-২ আসনে টানা তিনবার নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন দুবার।

২০০১ সালের আগে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান ছিলেন সিলেট বিএনপির একক নেতা। এরপর ইলিয়াস আলীর উত্থান হলে দুই ধারায় সক্রিয় ছিল সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

পরে ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমানের মৃত্যু হলে ইলিয়াস আলী সিলেট বিএনপির একক নেতায় পরিণত হন।

ইলিয়াস নিখোঁজ হওয়ার পর দুবার জেলা বিএনপির কমিটি গঠিত হয়। প্রত্যেকবারই তাকে ১ নম্বর সদস্য রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews