
পলাশ চন্দ্র বিশ্বাস , জেলাপ্রতিনিধি
(গোপালগঞ্জ)
হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে গোপালগঞ্জ জেলার বুরুয়া গ্রামের কালিগঞ্জ বাজার সংলগ্ন বাবুরখালে আজ শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর ২০২৬ ) ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয় । শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকজ উৎসবের ধারাবাহিকতায় আয়োজিত এ নৌকা বাইচ ঘিরে এলাকাজুড়ে অতিথিদের উপস্থিতিে উৎসবের আমেজ বিরাজ করছে। কোটালীপাড়া উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই নৌকা বাইচ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং নদীমাতৃক বাংলার প্রাণ, মানুষের মিলনমেলা এবং গ্রামীণ সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি। ঐতিহ্যের এই আয়োজনের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে উঠেছে কোটালীপাড়ার লোকজ সংস্কৃতি ও শত বছরের সাংস্কৃতিক আনন্দধারা । দুপুর ১২ টার পর হতে কোটালীপাড়ার বিভিন্ন এলাকা হতে নবরূপে নৌকা সাজিয়ে স্বপ্রোনোদিত হয়ে নৌকা বাইচে অংশগ্রহণ করার জন্য পুরো বাবুর খাল কানায় কানায় ভরে ওঠে । বাবুর খালের দুই তীরে হাজার হাজার মানুষের উপস্থিতি মিলন মেলায় সেতুবন্ধের সৃষ্টি হয়। এই নৌকা বাইচ শুধু হিন্দু ধর্মের অনুসারীদের লোকজনের জন্য নয়। সকল ধর্মের লোক উপস্থিত হয়ে নৌকা বাইচটি সার্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে। নৌকা বাইচের ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছি সাবেক ইতিহাস বিভাগের ভুতোপূর্ব প্রভাষক বাবু নিরঞ্জন বিশ্বাসের নিকটে । তিনি বলেন, বংশপরম্পরায় এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। ছোটবেলা থেকেই বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হতে দেখেছি । এই সময় পুরো কোটালীপাড়া সনাতন ধর্মাবলম্বী অনুসারীদের বাড়িতে অতিথিদের আগমনে আনন্দের শিহরণ জেগে ওঠে। নৌকা বাইচকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য কোটালীপাড়া থানার ওসির নেতৃত্বে
ট্রলারে পুলিশ সদস্যদের পুরো বাবুর খালে টহল দিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় তৎপর থাকতে দেখা যায়।