1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ। পাংশায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ। গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত।

সিএনজি ভাড়া কমানোর দাবিতে গোয়াইনঘাট ছাত্র পরিষদ ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদাণ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

 

 

আবুল কালাম (আজাদ) সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়, ১ জুলাই ১৯৮৮ সালে ছাত্র পরিষদ গঠিত হয়। তারই ধারাবাহিকতায় ছাত্র পরিষদ বিভিন্ন সময় অন্যায়,অনিয়ম,দুর্নীতির বিরুদ্ধে কাজ করে আসছে। ১৯ আগস্ট ২০২৪ ইং দুপুর ২ ঘটিকার সময় গোয়াইনঘাট ছাত্র পরিষদ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম’র সাথে আম্বরখানা টু গোয়াইনঘাট রোডের সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া শিথিল প্রসঙ্গে সাক্ষাৎ করেন ও একটি স্বারকলিপি প্রধান করেন।

স্বারকলিপিতে উল্লেখ করে বলেন গোয়াইনঘাট উপজেলার সাধারণ শিক্ষার্থীদের সংগঠন ‘গোয়াইনঘাট ছাত্র পরিষদ। গত ১৫ই আগষ্ট সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন গাড়ি ভাড়ার একটি তালিকা প্রকাশ করে।
সেখানে অন্যান্য এলাকা থেকে গোয়াইনঘাটের ভাড়া তুলনামূলক বেশি, যা শিক্ষার্থী তথা জনগণের জন্য কষ্টসাধ্য।

তারা আরও বলেন গোয়াইনঘাটের সাধারণ শিক্ষার্থী ও জনগণ এর একটি সুষ্ঠু সমাধান প্রত্যাশা করছে। এসময় উপস্থিত ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বলেন আমরা গোয়াইনঘাটে কোন অনিয়ম,দুর্নীতি দেখতে চাই না,

যেখানে অন্যায়,অনিয়ম,অত্যাচার,দুর্নীতি দেখব সেখানে গোয়াইনঘাট ছাত্র পরিষদ সবসময় তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। গোয়াইনঘাটের সাধারণ জনগণ এতে গণস্বাক্ষর করে তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে।

এসময় ইউএনও তৌহিদুল ইসলাম ছাত্র পরিষদকে আশ্বস্ত করে বলেন শীঘ্রই তাদেরকে নিয়ে স্থানীয় সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ের সাথে আলোচনায় বসবেন। তিনি বলেন সমস্যা নিরসন করে গোয়াইনঘাটকে এগিয়ে নেয়ার জন্য সবার সহযোগিতা দরকার। স্বারকলিপি প্রধানকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি, শিব্বির আহমদ, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মুনাঈম, সাবেক সভাপতি – রিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সভাপতি জসিম উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, বর্তমান সহ- সভাপতি সজিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আক মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক – রাসেল আহমদ,সাইদুল ইসলাম, রাজু আহমেদ, ধর্ম সম্পাদক নাসির উদ্দীন,অর্থ সম্পাদক নাহিদ হাসান, সদস্য জুয়েল রানা,সদস্য শাহরিয়ার তুর্জ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট