1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

নরসিংদীর, পলাশ জনতা জুট মিলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর পলাশে আকিজ বশির গ্রপের মালিকানাধীন জনতা জুটমিলে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৫/৯/২৪ ইং বৃহস্পতিবার দিবাগত রাত্রে পলাশ উপজেলার জনতা জুটমিলে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়,বেশ কিছুদিন যাবৎ বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন মিলের শ্রমিকরা। ফলে আমাদের যৌত্রিক দাবি-দাওয়া নিয়ে শ্রমিক ও মিল কর্তৃপক্ষ আলোচনায় বসে।এতে মালিকপক্ষ দাবি মেনে নিতে ১৫ দিন সময় চেয়েছে শ্রমিকদের কাছে। আলোচনার শেষ পর্যায়ে হঠাৎ মিলের ভিতরে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর চালায়। এছাড়াও লুটপাটের দাবী করছে মিল কর্তৃপক্ষ। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। পরে মিলের ভিতর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বেতন বৃদ্ধির দাবি দাওয়াকে কেন্দ্র করে এ হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট