সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)৯।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বুধবার (২৪ জুন) দুপুরে জগদীশপুর বেলঘর বাসস্ট্যান্ড সেতুর ওপর স্থাপিত র‌্যাবের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন রংপুর জেলার আলোয়াকরি গ্রামের মো. আনোয়ার হোসেন (৩৯)।
র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মাধবপুরের দিকে আসছে।
এ তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে জগদীশপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়।
একপর্যায়ে সন্দেহজনক একটি নীল-হলুদ রঙের পিকআপ থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন।
পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে গাড়িতে তল্লাশি চালান।
এ সময় পিকআপের পেছনে থাকা পাঁচটি বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন জানান, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews