সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল জনসমাগমের মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে পালিত হলো প্রায় দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা।
বুধবার (২৪ জুন) ভোর থেকেই পুণ্যার্থীদের ঢল নামে এই ঐতিহাসিক ঘাটে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পবিত্র গঙ্গা স্নানের মাধ্যমে পাপমুক্তি ও আত্মশুদ্ধির আশায় অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী এতে অংশগ্রহণ করেন। স্নান শেষে ভক্তরা পূজা-অর্চনা, প্রার্থনা এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। এ সময় ধর্মীয় সংগীত, কীর্তন ও ভজনের সুরে পুরো এলাকা এক ভক্তিপূর্ণ আবহে পরিণত হয়।
শুধু ধর্মীয় আচার নয়, মেলাটি স্থানীয়দের জন্য একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়। মেলা প্রাঙ্গণে হরেক রকমের দোকানপাট, হস্তশিল্পের সামগ্রী, খেলনা এবং মুখরোচক মিষ্টি ও খাবারের স্টল বসে। ছোট-বড় সব বয়সী মানুষের আনন্দ-উপভোগের জন্য মেলায় নানা বিনোদনের ব্যবস্থাও ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews