1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

সাবেক গণপূর্তমন্ত্রী ও তার স্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া- (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তার স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১৯৫ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এই প্রথম তার স্ত্রীকে কোনো মামলায় আসামি করা হয়েছে।

২০২১ সালের ২৭ মার্চ বিকেল সাড়ে ৫ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বুধল ইউপির নন্দনপুর বিসিক রাস্তার সামনে সংঘর্ষের সময় কাউসার আহমাদ হত্যার ঘটনায় তার চাচা আকরাম হোসেন আদনান বাদী হয়ে আজ ১০/৯/২৪ ইং রোজ মঙ্গলবার সকালেএ মামলাটি দায়ের করেন।

নিহত কাউসার আহমাদ জেলার সদর উপজেলাস্থ বুধল গ্রামের পশ্চিমপাড়া এলাকার আলী আহমাদের ছেলে ছিলেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন। মামলায় ১৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
উক্ত মামলায় পৌরসভার সাবেক মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন খোকন, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদ ভূইয়া, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান রবিউল আলম, মাছিহাতা ইউপি পরিষদের চেয়ারম্যান আল-আমিন পাভেলসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১৯৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় আকরাম হোসেন আদনান অভিযোগ করেন, মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আন্দোলন কর্মসূচির সময় জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হলে ঐ মিছিলে কাউসার আহমাদ অংশগ্রহণ করেন।

২০২১ সালের ২৭ মার্চ বিকেল সাড়ে ৫ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বুধল ইউপির নন্দনপুর বিসিক রাস্তার সামনে সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলি ও ককটেল নিক্ষেপ করা হয়।
এসময় তাদের ছোরা গুলি কাউসারের নাভিতে লাগলে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ঐরাতেই সাড়ে ৮ এর দিকে মারা যায়। তিনি আরও বলেন, ঐ সময় পুলিশ ও প্রশাসনের অসহযোগিতা এবং দমন-নিপীড়নের ভয়ে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে উঠেনি।

উল্লেখ্য, তার বিরুদ্ধে গত একমাসে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচটি হত্যা ও একটি গুমের মামলা সহ মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট