1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কর্তৃক মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় করণের পুর্ব পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বরের সামনে প্রায় ঘন্টা ব্যাপি বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক কর্মচারী এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধন শেষে উপজেলা পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান আকন্দ,সুপার মোঃ ইদ্রিস আলী,সুপার মোঃ রফিকুল ইসলাম,সরকারি প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান প্রামানিক সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট