সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

ছাত্রলীগ নেতাকে জেলহাজতে দেখতে গিয়ে২ ছাত্রলীগ নেতা আটক!

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিকে থানার হাজতে দেখতে গিয়ে জেল হাজতে আরো দুই ছাত্রলীগ নেতা। তারা হলেন, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসাইন জয় এবং দেলোয়ার হোসেন আদি। রাতে র‌্যাব সদস্যরা আফ্রিদিকে থানায় সোপর্দ করার পরপরই উল্লিখিত দুই ছাত্রলীগ নেতা তাকে দেখতে থানায় গিয়েছিলেন।

আফ্রিদিকে র‍্যাব-৯ এর একটি দল ও বাকি দুজনকে সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রুহুল আমিন আফ্রিদি জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার কামাল মিয়ার ছেলে।

র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, জেলা শহরের রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আফ্রিদির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নাশকতা মামলা রয়েছে। তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জেলা ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদিকে (২৬) থানার হাজতে দেখতে আসেন জয় ও আদি। এসময় তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদেরকেও গ্রেফতার করা হয়। তারা গত ৪ ও ৫ই আগস্ট বিরাসার এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
তিনি আরও বলেন, আসামিরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের ক্যাডার হিসেবে পরিচিত।
তাদেরকে ২/৯/২৪ইং তারিখে দায়েরকৃত মামলা নং ২ এবং ২২/৮/২৪ তারিখে দায়েরকৃত মামলা নং ১৭ এ চালান করা হয়েছে। তবে তারা এসব মামলার এজাহারনামীয় আসামী নয়।
তবে তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews