বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

লালমাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- এর ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

কুমিল্লার লালমাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৪ এপ্রিল (শুক্রবার) বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
লালমাই উপজেলার (ভারপ্রাপ্ত)কর্মকর্তা
ওসি মোঃ নুরুজ্জামান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, লালমাইয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর হোসেন, বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, এডভোকেট বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় বালক বিভাগে কাপোশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং দক্ষিণ হাজাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। অন্যদিকে বালিকা বিভাগে কাপোশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews