মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে খোলস পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি আফছর।
Title :

উখিয়ায় আরটিএম এনজিও’র যুবক যুবতীর মরদেহ উদ্ধার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

নুরুল আলম সিকদার
স্টাফ রিপোর্টার কক্সবাজার
৮ /১০/ ২০২৪

কক্সবাজারের উখিয়ায় পৃথক ভাবে গলায় ফাঁস লাগানো এবং ঝুলন্ত অবস্থায় দুই যুবক-যুবতী এনজিওকর্মীর লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।৮ অক্টোবর(মঙ্গলবার) সকাল ৯ টারদিকে উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ ভবন লাগোয়া মাওলানা রহমত উল্লাহর বিল্ডিংয়ের একটি কক্ষ থেকে মেহেরাব হোসেন(৩০) নামক একজনের লাশ উদ্ধার করা হয়।সে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাঝপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।অপর মৃতদেহটি উদ্ধার করা হয় উখিয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে।তার নাম পপি দেব(২৭)। সে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখলাল দেবের কন্যা।তারা দুইজনই উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আরটিএম ইন্টারন্যাশনাল এনজিওতে কর্মরত সহকর্মী ছিলেন।উখিয়া থানা পুলিশের একটি দল মৃতদেহ দু’টি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করত: এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান,উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসেন।তিনি আরোও জানান,উখিয়ায় পৃথক ভাবে দুই এনজিও’কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।দুইজনই গলায় ফাঁস লাগানো ছিল।ঝুলন্ত অবস্থায় লাশ দু’টি উদ্ধার করা হয়।কি কারণে এমন মৃত্যুর ঘটনা ঘটেছে, তা উদঘাটনে পুলিশ কাজ করছে।পরবর্তী ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews