রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিমকে ফুলের মালা দিয়ে বরণ নাটোরের নলডাঙ্গায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার, ৪ মোহনগঞ্জে হেরোইন সেবনের সময় তিন যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন।
Title :

গোপালগঞ্জে কাশিয়ানী ৬ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

আজ শনিবার ১২ অক্টোবর আনুমানিক বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো,কাশিয়ানী সদর ইউনিয়নের পূর্ব বরাশুর গ্রামের পরিমল ঠিকাদারের ছেলে বলয় ঠিকাদার (১৮), বোয়ালমারীর রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের সাধন মন্ডলের ছেলে সজল মন্ডল (২০) ও রুপাপাত ইউনিয়নের পূর্ব মোড়া গ্রামের পংকজ মন্ডলের ছেলে চয়ন মন্ডল (১৮)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকায় চেকপোস্ট বসায় হাইওয়ে পুলিশ।
এ সময় মোটরসাইকেলে করে তিনজনকে আসতে দেখে সংকেত দিয়ে থামতে বলে পুলিশ। পরে তল্লাশি করে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ বোতল বিদেশী মদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য আইনের মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews