মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতি গ্রেফতার। গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার। শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব। রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার।
Title :

রাজধানীর বনানী মাঠে পূজামণ্ডপ পরিদর্শন-আইজিপি

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

সারা দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে উল্লেখ করে এসব ঘটনায় হওয়া ১১টি মামলায় ১৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

তিনি বলেন, বাকি ঘটনায় ২৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী মাঠে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এবারের দুর্গাপূজা অনেক চ্যালেঞ্জিং ছিল মন্তব্য করে আইজিপি বলেন, ‘অনেকেই দুর্গাপূজাকে ঘিরে শঙ্কা প্রকাশ করেছেন।

আমরা পূজা শুরুর আগেই আপনাদের আশ্বস্ত করেছি, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে।

এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।’
ময়নুল ইসলাম বলেন, ‘সারা দেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে পূজা হচ্ছে।

১ অক্টোবর থেকে এখন (শুক্রবার) পর্যন্ত ৩৫টি ঘটনা ঘটেছে।

প্রতিটি ঘটনায় জিডি অথবা মামলা হয়েছে। শুধুমাত্র রিপোর্ট হয়েছে, এতেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।

বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় গত ১১দিনে ১১টি মামলা হয়েছে। বাকি ঘটনায় ২৪টি জিডি হয়েছে। এর মধ্যে চারটি ছিল চুরির ঘটনা। ভাঙচুর ও অন্যান্য ২০ ঘটনায় জিডি হয়েছে।

এসব ঘটনায় যারা জড়িতে ছিল এ পর্যন্ত আমরা ১৭ জনকে গ্রেপ্তার করেছি।’
পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন নিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামের ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাও হয়েছে। ওই ঘটনায় কোনো উদ্দেশ্য ছিল কি না, তদন্তের বিষয়। অনেক সময় স্থানীয়ভাবে অনেক ঘটনা ঘটে থাকে।

তথ্য-উপাত্তের অবাধ ব্যবহারের যুগে এর প্রভাব ঢাকায় পড়বে না।

আইজিপি সতর্ক করেন, ‘প্রতিটি পূজামণ্ডপসহ যেকোনো জায়গায় স্থান-কাল-পাত্রভেদে আমাদের কাজ করতে হবে। যদি ব্যত্যয় ঘটে তাহলে সেখান থেকে বড় আকারের ঘটনা ঘটতে পারে; সেটা যেন না ঘটে।

প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত উল্লেখ করে তিনি বলেন, ‘মুষ্টিমেয় কিছু অপরাধী ছাড়া বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়।

আমরা শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছি। যারা অপরাধী তাদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews