1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী। বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের দলীয় পদথেকে অব্যাহতি চেয়ে দুই নেতার সংবাদ সম্মেলন। পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ  ঘোড়াঘাটে গ্রাম আদালতের দিনব্যাপী কর্মশালা ৪টি ইউনিয়নে মামলা নিষ্পত্তির হার প্রশংসনীয়। মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত। বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

উজিরপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার দায়ে ২০ দিনের কারাদণ্ড!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

 

উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুরের সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ মাছ ধরার জন্য অবৈধ জাল ব্যবহার করায় এক জেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। ১৭,অক্টোবর ভোর পৌনে ৫ টায় মা-ইলিশ রক্ষা অভিযানে উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মক্কা ব্রীক ফিল্ড এর সামনে হাতেনাতে এক অসাধু মৎস্য ব্যবসায়ীকে ৫ হাজার মিটার অবৈধ জালসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত জেলে মোঃ মনিরুজ্জামান(৪৮) উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব মুন্ডপাশা গ্রামের বাসিন্দা। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার,উজিরপুর মডেল থানা পুলিশ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, অভিযুক্ত জেলেকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত ৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, মা-ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট