1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

মসজিদে দানকৃত ছাগল বিক্রি নিয়ে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

খুলনার পাইকগাছায় মসজিদে দানকৃত ছাগল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় ৮ জনের নামে মামলা হয়েছে।প্রধান আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজের দিন আবু বাক্কার শেখ নামে এক ব্যক্তি শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে একটা ছাগল দান করেন।নামাজ শেষে ছাগলটি ডাকে বিক্রির প্রস্তুতি নেয়া হয়।বাকী বিক্রি হবে কি হবেনা এ নিয়ে মসজিদের বিবাদমান কমিটির দু-পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সৃষ্ট বিরোধের জের ধরে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বাঁশের বাড়ির আঘাতে ফজর গাজী (৫০) নামে এক মুসল্লী মারা যান।তিনি শ্যামনগর গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। আহত হয় ১০জন।এর মধ্যে উভয় পক্ষের ৪জন হাসপাতালে ভর্তি হন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মোস্তফা গাজীকে প্রধান আসামী করে ৮ জনের নামে থানায় হত্যা মামলা করেছেন।পুলিশ মোস্তফা কে গ্রেপ্তার করেছে।নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট