1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

পলাশের দরিচর ঈদগাহে এক যুবককে জবাই করে অটোরিকশা ছিনতাই।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ। নরসিংদীর পলাশ থানা গজারিয়া ইউনিয়ন দরিচর গ্রামের ঈদগাহ সংলগ্নে অপু নামে এক যুবককে জবাই করে (অটো রিক্সা ) মিশুক নিয়ে যায়। জানা যায়, অপু পরিবারের আর্থিক সংকটের কারণে একটি (অটো রিক্সা) মিশুক ভাড়া চালাইতো। শুক্রবারে অপু ( অটোরিকশা) মিশুক নিয়ে জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের মতো বের হন , সে বড়ই তলা বাসটেন্ড হতে একটি ভাড়া নিয়ে দরিচর উদ্দেশ্যে রওনা হয় , তার জন্ম ভূমি শিবপুর উপজেলা পুটিয়া কামারগাও গ্রাম এর নয়ন মিয়ার ছেলে অপু মিয়া(১৬) , তার দাদা ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদ এর চৌকিদার মরহুম নাসির উদ্দিন। অপু প্রতিদিনের মতো শুক্রবারে ও জীবিকা নির্বাহের জন্য (অটো রিক্সা) মিশুক নিয়ে বেরিয়ে পড়েন , রাত্র গভীর হলেও অপু বাড়িতে ফিরে না আসার কারণে সারারাত্র হতাশায় রাত্রি পার করেন তার পরিবারের লোকজন। অদ্য ০২-১১-২৪ রোজ শনিবার তার পরিবারের লোকজন বিভিন্ন লোকমুখে শুনতে পায় এক যুবককে জবাই করে হত্যার করে দরিচর ঈদগাহে ফেলে রেখেছে একথা শুনতে পেরে অপুর পরিবারের লোকজন চলে যায় পলাশ থানায় গজারিয়া ইউনিয়ন এর দরিচর গ্রামের ঈদ গায়ে , গিয়ে দেখেন অপু নামের ছেলেটির কে জবাই করে হত্যা করে (অটো রিক্সা) মিশুক নিয়ে গেছে । একটি মিশুকের জন্য জীবন দিতে হলো অপু নামের ১৬ বছরের উঠতি বয়সের যুবক কে। অপুর গলাকাটা দেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসী থেকে জানা যায় , অপু একজন ভালো ছেলে ছিল, দরিদ্র বলে সে জীবিকা নির্বাহের জন্য ( অটো রিক্সা) মিশুক ভাড়া চালিয়ে সংসার চালাতেন। তার বাবা ও একজন রিক্সা চালক । অপু ফুটবল খেলার ভক্ত ছিল নিজেও সুযোগ পেলে ফুটবল খেলতো। এ ব্যাপারে পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম বলেন আমরা এখনো অভিযোগ পাই নাই, অভিযোগ পাইলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করিব ইনশাআল্লাহ । পুটিয়া বাঁসির অপুর হত্যাকারীদের কে খুঁজে বের করে আইনগতভাবে, দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট