1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ।

গোয়াইনঘাট সীমান্তে ৮ কোটি ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

 

কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

 

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেটের গোয়াইনঘাটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৮ কোটি দুই লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় মেজর মোঃ নূরুল হুদা, উপ-অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় শাড়ী-২,৯০৭ পিস, কাশ্মীরি শাল- ১,১৬২ পিস, থ্রী পিস-৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড়-১২,৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড়-১,১৬০ মিটার, মকমলের সোভার কভার-১৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম-৪৪,৭২২ পিস, পন্ডস ফেস ওয়াশ-১,৬৬৯ পিস, জনসন বেবী লোশন-৬১২ পিস ব্রিকস চকলেট-২,৬২,৯৯০ পিস, ই-ক্যাপ ট্যাবলেট-১৩,২৬০ পিস, এবং অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য-৮,০২,৩১,১৫০.০০ (আট কোটি দুই লক্ষ একত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা মোতাবেক সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট