সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে খোলস পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি আফছর। কোটালীপাড়ায় মৌমাছি চাষে স্বনির্ভর দুই যুবক। কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপি নেতার নেতৃত্বে ছাত্রদল নেতার কফিশপে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হবিগঞ্জের সাতছড়ির গহীন জঙ্গল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার। মোহনগঞ্জ উপজেলার গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন
Title :

পাইকগাছায় ঘুর্ণিঝড় দানায় ক্ষতিগ্রস্ত সহিলকে নগদ অর্থ সহায়তা প্রদান! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামে ঘুর্ণিঝড় দানার প্রভাবে অতি বৃষ্টিতে একমাত্র থাকার মাটির ঘরটি পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরটি নতুন করে মেরামত করার জন্য অসহায় সহিল উদ্দিনকে নগদ ১০ হাজার টাকা দিয়ে সহায়তা প্রদান করেছেন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

রোববার দুপুরে উপজেলা বিএনপির নেতা গরিবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা খ্যাত সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এ টাকা প্রদান করেন।

ঘুর্ণিঝড় দানার অতি বৃষ্টিতে সহিল উদ্দিনের একমাত্র ঘরটি পড়ে গেলে আশ্রয়হীন হন।বিষয়টি বিভিন্ন গণ মাধ্যমে প্রকাশ পেলে বিএনপি নেতাদের দৃষ্টিগোচর হয়।তাৎক্ষণিকভাবে বিএনপি নেতা এসএম এনামুল হক, আসলাম পারভেজ নেতাকর্মীদের নিয়ে সরজমিনে পরিদর্শন করেন এবং ঘর মেরামত করার জন্য ১০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন
সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্তর বাড়িতে যেয়ে সহায়তা প্রদান করেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইমরান সরদার, কিশোর মন্ডল, মোস্তাফিজুর রহমান লিপ্টন, শাহিনুর রহমান, ফয়সাল রাশেদ সনি, পার্থ সারথী সরকার, শামীম হোসেন, আল আমিন মোড়ল, তুষারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও ঐ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ত্রাণ তহবিল থেকে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের দিকনির্দেশনায় ২বার্ণ ঢেউ টিন প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews