বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকে নেত্রকোনা মদনে বদলির পরে ও কর্মস্থলে বহাল,জনমনে উদ্বেগ। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক। হবিগঞ্জ-মিরপুর সড়কে মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে যুবক নিহত। রাজবাড়ীতে ইয়াবা সহ ২ নারী ইউপি সদস্য গ্রেফতার লালমাই প্রেস ক্লাবের সরকারী রেজিষ্ট্রেশন পাওয়ায় কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪ হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার। খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন
Title :

পূন্য স্নানের মধ্য দিয়ে শেষ হল সুন্দরবনের দূবলার চরের রাস উৎসব

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে পুণ্যস্নানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব শেষ হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের আগে জোয়ারের পানিতে পুণ্যস্নান করার মধ্য দিয়ে এই উৎসবের ইতি টানেন পূন্যার্থীরা। স্নানের মাধ্যমে হাজার হাজার পুণ্যার্থী তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেন ভগমান শ্রী কৃষ্ণের কাছে।এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেড়শ বছরের পুরানো এই রাস উৎসব শুরু হয়। এদিন সকাল থেকেই সারাদেশ থেকে সনাতন ধর্মালম্বীরা লঞ্চ, ট্রলার ও নৌকা যোগে দুবলার চরে আসতে থাকেন। সন্ধ্যায় পূজা, আর্চনা করেন। শুক্রবার (১৫ নভেম্বর) মূল পূজা এবং মানত পরিশোধ করেন পূন্যার্থীরা।
রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু বলেন, এবারের উৎসবে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা এসেছিলেন। পূন্য স্নানের মাধ্যমে রাস পূজার আনুষ্ঠানিকতা শেষ করেছি আমরা। এর পরেই লঞ্চ, ট্রলার ও নৌকায় করে পূন্যার্থীরা গন্তবে ফিরেছেন।
সুন্দরবন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাস উৎসব শেষ করেছি। সনাতন ধর্মালম্বীরা তাদেরমত করে নিয়ম মেনে পূজা আর্চনা ও পূন্যস্নান করেছেন। স্নান শেষে দ্ররত্ব তারা দূবলা ছেড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews