বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকে নেত্রকোনা মদনে বদলির পরে ও কর্মস্থলে বহাল,জনমনে উদ্বেগ। হবিগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক। হবিগঞ্জ-মিরপুর সড়কে মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে যুবক নিহত। রাজবাড়ীতে ইয়াবা সহ ২ নারী ইউপি সদস্য গ্রেফতার লালমাই প্রেস ক্লাবের সরকারী রেজিষ্ট্রেশন পাওয়ায় কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪ হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার। খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন
Title :

নবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকে নেত্রকোনা মদনে বদলির পরে ও কর্মস্থলে বহাল,জনমনে উদ্বেগ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিম হায়দারের বদলি এবং তাঁর স্থলে বানিয়াচং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল আলম সিদ্দিকীকে অতিরিক্ত দায়িত্ব প্রদানের অফিস আদেশ প্রদান করা হয়েছে।

খাদ্য অধিদপ্তর, সংস্থাপন শাখা, প্রশাসন বিভাগ ঢাকার ০৮ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখের ১৩.০১.০০০০,০০০,০৩১.১৯.০০০৬.২৫.৩৩৮ নং স্মারকে নবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক
মোহাম্মদ সেলিম হায়দার,কে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, মদন, নেত্রকোণা হিসেবে বদলী করা হয়।
খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সুত্রে যানা যায়, খাদ্য অধিদপ্তরের বদলি/পদায়ন নীতিমালা-২০১৯ (সংশোধিত-২০২২) এর অনুচ্ছেদ (৩) অনুযায়ী, আদেশ জারির পর অবমুক্তির নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করা বাধ্যতামূলক থাকলে ও তিনি তাহা কালক্ষেপণ করে যাচ্ছেন।

নির্দেশনার পর থেকে নবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের যাবতীয় প্রশাসনিক ও আর্থিক কাজ পরিচালনার আইনি এখতিয়ার মোঃ সাইফুল আলম সিদ্দিকীর হাতে ন্যস্ত হয়েছে।
বদলির আদেশ পাওয়ার পর নানা অজুহাতে পুরোনো কর্মস্থলে বহাল থাকার চেষ্টা বা দীর্ঘসূত্রিতা করা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার স্পষ্ট পরিপন্থী।

এর ফলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, নবীগঞ্জ-এর সাধারণ দাপ্তরিক কার্যক্রম, ওএমএস (OMS) বা খাদ্যশস্য সংগ্রহ অভিযান সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে।

এ বিষয় হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক এর মোবাইল নাম্বারে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে ও ফোন টি বন্ধ পাওয়ায়, কোন বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনিক স্বচ্ছতা ও জনস্বার্থ বজায় রাখতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত এই আদেশ বাস্তবায়ন করার  দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews