1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী। বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের দলীয় পদথেকে অব্যাহতি চেয়ে দুই নেতার সংবাদ সম্মেলন। পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ  ঘোড়াঘাটে গ্রাম আদালতের দিনব্যাপী কর্মশালা ৪টি ইউনিয়নে মামলা নিষ্পত্তির হার প্রশংসনীয়। মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত। বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

রামপালে অর্থনৈতিক শুমারি বাস্তবায়নে সভা অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

রামপালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র পরিচালিত অর্থনৈতিক শুমারি সফলভাবে বাস্তবায়নে উপজেলা জরিপ স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক দেশব্যাপী পরিচালিত অর্থনৈতিক শুমারি -২০২৩ প্রকল্পের মাঠ পর্যায়ের মূল শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক গাজী জোবায়েদ হোসেন, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, উপজেলা পরিসংখ্যা অফিসের জোনাল অফিসার শহিদুল ইসলাম, শুমারি সমন্বয়কারী হায়দার আলী, এসআই সাব্বির আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট