বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

ধান কুড়ানোর আনন্দে মেতেছে শিশুরা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

মাহাবুবুর রহমান।
ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহ কালীগঞ্জে মাঠে মাঠে সোনালী ফসল ধান কাটায় ব্যস্ত কৃষকেরা।
ঝিনাইদহ কালীগঞ্জে মাঠে মাঠে কৃষকের ধান কাটা জমিতে ধান কুড়ানোর আনন্দে মেতেছে গ্রামীণ শিশুরা।
চাষির কেটে নেওয়া ধানের গাছ থেকে ঝরে পড়া শীষ দেখেই কচি পায়ের দৌড়।
কুড়িয়ে নিচ্ছে শিশুর দল। এ নিয়ে হচ্ছে প্রতিযোগিতাও। তাদের মধ্যে কেউ কেউ ইঁদুরের গর্ত থেকেও ধান সংগ্রহ করছে। জড়ো করছে বাড়িতে।
বাবার সঙ্গে বাজারে যাবে এক দিন।
বেচবে?
সেই টাকা দিয়ে হবে নতুন জামা,কাপড়, ক্রিকেট ব্যাট কিংবা ফুটবল।
হবে পিকনিক।
মায়াময় এই দৃশ্য দেখে স্মৃতিকাতর হয়ে পড়ছেন বড়োরা।
এই আনন্দে বাধা দিচ্ছেন না বাবা-মা।

মাঠে মাঠে চাষিদের ধান কাটার উৎসবে শিশুরা যোগ দেওয়ায় তারাও খুশি। এই সংস্কৃতি অনেক পুরনো। এখানে ধানের পরিমাণ মুখ্য নয়, আনন্দটাই বড়।

কালীগঞ্জ উপজেলার মাঠ জুড়েই ধানের খেত দেখা যায়। পাশের কয়েকটি গ্রাম থেকে শিশুরা এসেছে ধান কুড়াতে। চাষিরা ঘাড়ে করে ধানের বোঝা নিয়ে যাচ্ছেন বাড়ি।

এখানে ধানের পরিমাণ ব্যাপার নয়। আনন্দটাই অন্যরকম। ধান কুড়ানোর অনেক স্মৃতি আছে। শিশুদের দেখে এসব স্মৃতি মনে পড়ে যাচ্ছে।

মাঠের মধ্য দিয়ে স্কুলে যাওয়া শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, ধান কুড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এ এলাকার মানুষের জীবনেই ধান কুড়ানোর স্মৃতি মেখে আছে। ছুটির দিনে আমরাও ধান কুড়ানোয় ব্যস্ত হয়ে যায়। এতে মনে অন্যরকম সুখ অনুভব করি।

সত্যিই শিশুদের ধান কুড়ানোর আনন্দ তাদের মনোজাগতিক বিকাশে সহায়ক।
এ সময়ে গ্রামীণ শিশুরা এসব আনন্দে মেতে আছে।
তারা প্রকৃতির সঙ্গ পাচ্ছে। এ আনন্দ তাদের দৈহিক গঠনেও এই আনন্দ বিরাট ভূমিকা রাখে। এখন মাঠে মাঠে দেখা যাচ্ছে ধান কুড়ানো শিশুদের। তবে স্কুল ছুটির দিনে বেশীই চোখে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews