1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী। বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের দলীয় পদথেকে অব্যাহতি চেয়ে দুই নেতার সংবাদ সম্মেলন। পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ  ঘোড়াঘাটে গ্রাম আদালতের দিনব্যাপী কর্মশালা ৪টি ইউনিয়নে মামলা নিষ্পত্তির হার প্রশংসনীয়। মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত। বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

বাগেরহাটের মোংলায় কৃষকের ধান কেটে  দিচ্ছে কৃষিবিদ- সামীম!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের মোংলায় স্বেচ্ছায় ও বিনামূল্যে গরীব কৃষকের ধান কেটে তাদের ঘরে তুলে দিচ্ছেন মোংলায় বিএনপি নেতা-কর্মীরা,
শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১টা ৩০মিনিট,বাগেরহাটের মোংলার চাঁদপাই এলাকায় নিজেই ধান কাটার মধ্যদিয়ে স্বেচ্ছায় এ ধান কাটা কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম।
এ সময় তিনি বলেন, বীজ তৈরি, হালচাষ, বীজ রোপন, সার ও কীটনাশকের ব্যবহার সহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গরীব এ সকল কৃষকের ধান কেটে তারে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে হতদরিদ্র কৃষকেরা উপকৃত হবেন। মোংলা উপজেলার ৬টি ইউনিয়নের গরীব কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
মোংলা উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, মোংলা পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম-আহবায়ক মোঃ ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ শেখ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম-আবায়ক নাহিদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ঈমান হোসেন রিপন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব মো: নুর উদ্দিন টুটুল, যুগ্ম-আহবায়ক মোঃমোহন উদ্দিন, পৌর কৃষক দলের আহবায়ক জিয়াউল ইসলাম মিঠু, যুবদল নেতা রতন মাহমুদ, বিএম ওয়াসিম আরমান, আজিজুর রহমান সোহাগ, মামুন ভুইয়া, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মহসিন পাটোয়ারী সহ উপজেলার স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট