সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জে রাজিউড়ায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ সিলিকা বালু রমরমা বানিজ্য,
Title :

গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত।

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মারুফ আহমদ স্টাফ রিপোর্টার গোয়াইনঘাট (সিলেট) বিভাগের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান’র দিকনির্দেশনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (২২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল আল নোমান ও গোয়াইনঘাট থানার ওসি মোঃ মনিরুজ্জামান’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান, চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বাড়ব বাড়ি তল্লাশি, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারিসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ফোর্স মবিলাইজেশন ড্রিল নিয়মিতভাবে পরিচালিত হবে। সিলেট বিভাগের ডিআইজির নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশের এ ধরনের সমন্বিত অভিযান অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি করবে বলে আশা করেস্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews