বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত”
Title :

লালমনিরহাটে গুপ্তধন ভেবে গ্রেনেড সংরক্ষণ!

  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন
লালমনিরহাট।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নদীতে মাটি কাটতে গিয়ে একটি ‘ধাতব বস্তু’ পান লেবু মিয়া (২৫) নামের এক কৃষক। প্রথমে গুপ্তধন ভেবে বস্তুটি নিজের কাছেই সংরক্ষণ করেন তিনি। পরে ভুল ভাঙে তার, জানতে পারেন, আসলে বস্তুটি কোনো গুপ্তধন নয়, বরং এটি একটি পরিত্যক্ত গ্রেনেড। এরপর পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।

জানা গেছে, কৃষক লেবু মিয়া উপজেলার বাউরা বাজার এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।
পাটগ্রাম থানা ওসি আশরাফুজ্জামান সরকার জানান, প্রায় এক মাস আগে কৃষক লেবু মিয়া বাউরা নবিনগর এলাকায় সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান। প্রথমে এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে রেখে বিভিন্নভাবে এটিতে আঘাত করে ভাঙার চেষ্টা করেন। অবশেষে রোববার রাতে বুঝতে পারেন যে এটি গুপ্তধন নয়, আসলে এটি পুরোনো কোনো গ্রেনেড হতে পারে। তখন বিষয়টি স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবিনগর ক্যাম্পের কর্মকর্তাদের জানান তিনি। বিজিবি’র ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান পরে পুলিশে খবর দিলে পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে নিয়ে যায়। এটি আকারে ছোট হওয়ায় হাতের মুঠোয় রাখা সম্ভব। এটি নিস্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেওয়া হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews