1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ। পাংশায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ। গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত।

মহেশপুর সীমান্ত থেকে তিন ভারতীয় নাগরিক গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের উত্তর প্রদেশ জেলার শাহপুর থানার বাশারতপুর গ্রামের সারাদ এডবিনের মেয়ে জাউন কল্লবীন, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটা থানার সুবেন্দ্রপুর গ্রামের জগবন্ধুর মেয়ে কশৈল্লা সরকার ও শেহজানপুর জেলার ভান্ডা থানার রাড়–য়া গ্রামের রানু বার্মার ছেলে কাজল বার্মা।

রোববার সন্ধ্যার দিকে বিজিবির এক ই-মেইল বার্তায় এ খবর জানানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহশেপুর ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল আজিজুস শহীদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্ত দিয়ে অবৈধ পথে মাইলবাড়িয়া গ্রামে তিন ভারতীয় নাগরিক প্রবেশ করেছে এবং ওই গ্রামেই অবস্থান করছে। খবর পেয়ে শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তিন ভারতীয় নাগরিককে আটক করে।’

তিনি আরো বলেন,‘আটককৃতদের বিরুদ্ধ মহশেপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন জানান, বিবিজি তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তারা আসলে ভারতীয় নাকি বাংলাদেশী তা জিজ্ঞাসাবাদ না করে বলা যাচ্ছে না। তিনি এও জানান, বাংলাদেশে তাদের আত্মীয় স্বজন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট