1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত।

গোপালগঞ্জে কাশিয়ানী ৫৬৩ কেজি পলিথিন জব্দ ৫ ব্যবসায়ীকে জরিমানা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:-

গোপালগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫ শ’ ৬৩ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত । এ সময় ৫ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন।এ সময় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান, কাশিয়ানী উপজেলা পার্ট উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বলেন, অবৈধ পলিথিন বিক্রির অপরাধে পরিবেশ আইনে ওই বাজারের মুদি ব্যাবসায়ী জীবন সাহা ও অপূর্ব সাহাকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যবাধকতা আইনে মুদি ব্যবসায়ী মঙ্গল বিশ্বাসকে যথাক্রমে ৫ হাজার ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মুরাদ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (১৮ ডিসেম্বর)জব্দকৃত অবৈধ পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট