মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে খোলস পাল্টে বিএনপির ওয়ার্ড সভাপতি আফছর।
Title :

সিলেটের বিভিন্ন সীমান্তে সাড়ে ৬৯ লক্ষ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সাড়ে ৬৯ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, উৎমা, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রী পিস, সানগ্লাস, প্রসাধনী সামগ্রী, চিনি, চকলেট, সিএনজি’র যন্ত্রাংশ এবং মদ বাংলাদেশ হতে পাচারকালে কুইচা মাছ, সুপারি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬৯ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা।

এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews