1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

বকশীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান কে নাগরিক সংবর্ধনা প্রদান! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

মোস্তফা গাজী জামালপুর বকশীগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ৪ বারের সাবেক সফল চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ তালুকদারকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) কয়েক হাজার গাড়ী বহর নিয়ে দুপুরে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পৌছালে পরে বকশীগঞ্জ উপজেলার সর্স্তরের জনগণের ব্যানারে নাগরিক সংবর্ধানার আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের ৪ বারের সাবেক সফল চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।আমেরিকান প্রবাসী ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিনের সভাপতিত্বে ও বকশীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু মোতালেবের সঞ্চালনায় নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন বগারচর ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেন,
কামালপুর ইউনিয়ন বিএনপি নেতা মোসাদ্দেকুর রহমান সবুজ, সাধুপাড়া ইউনিয়ন বিএনপির নেতা মনু গাজী,
মেরুরচর ইউনিয়ন বিএনপির নেতা রঞ্জু মাস্টার, নিলক্ষিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মমতাজ , পৌর যুবদলের নেতা মোশাররফ হোসেনসহ আরো অনেকেই।
আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করা হয়। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সব সময় তিনি উপজেলার দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট