শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা। শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ।
Title :

গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় আজ বৃহস্পতিবার (২৫ জুন২০২৬) সাদা পোশাকে তৌহিদী জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে একদল উৎসুক জনতা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সড়ক প্রদর্শনী ও সমাবেশ করছে । বিভিন্ন স্থানে কালেমা খচিত পতাকা লাগাচ্ছে যাহা সাধারণ মানুষের মনে কৌতুহল সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিছিলে অংশ নেওয়া একজন স্বেচ্ছাসেবী বলেন, আমরা স্বপ্রণোদিত হয়ে তৌহিদী জনতার পক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনা নয়, কালেমা খচিত পতাকা উত্তোলন করছি, সারাদেশে এই পতাকা উত্তোলন অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা পাড়া মহল্লায় উত্তোলিত হওয়ায় ক্ষোভের বসে তৌহিদী জনতার নাম করে কালেমা কচিত পতাকা উত্তোলন করা হচ্ছে।
মিছিলে অংশগ্রহণকারী জনতা দুঃখ প্রকাশ করে বলেন , খেলার নামে বিদেশী পতাকা পাড়া মহল্লায় টানানো সমীচিন নয়। যে দেশে নামাজ কালাম পড়া হয়না , নিয়মিত মসজিদে যাওয়া হয় না ,সে দেশের পতাকা বাংলাদেশের পাড়া মহল্লায়
থাকবে তাহা কোনভাবেই কাম্য নয়। তাই আমরা ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তৌহিদী জনতার নামে কালেমা খচিত পতাকা নিয়ে মিছিল করছি।
এ বিষয় গোপালগঞ্জ পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ সাহেবের সহিত যোগাযোগ করা হলে তিনি বলেন, শুনেছি কিছু উৎসুক জনতা স্বপ্রোণদিত হয়ে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী করছেন। এদের কোন দলীয় পরিচয় আছে কিনা তাহা এখনো জানতে পারিনি।তবে সড়ক অবরোধ করে কোন কর্মসূচি দেওয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews