শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা।
Title :

ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

ফেসবুকে ভুয়া আইডি খুলে নেত্রকোনার মোহনগঞ্জের এক তরুণীর ছবি ও ভিডিও বিকৃত করে অশ্লীলভাবে প্রচার, মানহানিকর মন্তব্য এবং দীর্ঘদিন ধরে অনলাইনে হয়রানির অভিযোগে এক সাবেক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. সারোয়ার হোসেন খান (৪০)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে। তিনি গাজীপুরের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সিআইডির একটি দল সারোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করে। পরে তাকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ১৪ এপ্রিল ভুক্তভোগী তরুণী মোহনগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। একই সঙ্গে নারীদের জন্য সাইবার সুরক্ষা-সংক্রান্ত সেলেও অভিযোগ করেন। অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্তের চেষ্টা শুরু হয়। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি তাকে টঙ্গী থেকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী তরুণী বলেন, “ফেক ফেসবুক আইডি থেকে আমার ছবি এডিট করে অশ্লীলভাবে উপস্থাপন করা হতো। আমার স্বাভাবিক ভিডিওও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আমাকে নিয়মিত হেনস্তা করা হয়েছে। এ কারণে আমাকে নানা ধরনের কটূক্তি শুনতে হয়েছে। আমার পরিবারের সদস্যদেরও সামাজিকভাবে অপমান ও মানসিক ভোগান্তির শিকার হতে হয়েছে। একপর্যায়ে আমি এলাকা ছেড়ে যেতে বাধ্য হই। আমি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের সাইবার হয়রানির শিকার না হন।”

ছবি- গ্রেপ্তার সারোয়ার হোসেন খান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews