সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছে  ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।

বৃহস্পতিবার (২৫জুন) বেলা ১১ টায় বাগেরহাট জেলা ছাত্রশিবিরের উদ্যোগে  সরকারি পিসি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময়  ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী শাখার সভাপতি রাকিব হাসান , বাগেরহাট জেলা সভাপতি মোরশেদ আলম ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সঙ্কট মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনে করে, একজন সচেতন শিক্ষার্থী কেবল জ্ঞানচর্চায় নয়; সমাজ ও পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করবে। সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এ উদ্যোগ।

তিনি আরো বলেন, ‘আমরা প্রত্যাশা করি, প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করবেন। আজকের এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার সামাজিক অঙ্গীকার।’

‘একজন মানুষ, একটি গাছ, একটি সবুজ ভবিষ্যৎ’— এই প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews