শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ঘোড়াঘাটে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ। বাগেরহাট সরকারি পিসি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। চুনারুঘাটে গণধর্ষণ মামলার আসামি মিজান র‍্যাবের অভিযানে গ্রেফতার। নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার। গোপালগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে কালেমা খচিত পতাকা নিয়ে সড়ক প্রদর্শনী নওগাঁর বলিহার চকরাশ বল্লবগ্রামে এমপি ধলুর উদ্যোগে রাস্তার উন্নয়ন। গোয়াইনঘাটে বিজিবির সচেতনতাবৃদ্ধি শিক্ষার্থীদের মাঝে   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
Title :

মোহনগঞ্জ জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪

  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন।

আজ রোববার মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গত শনিবার দুপুরে  উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের হিম্মতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার হিম্মতপুর গ্রামের সুলতু মিয়া,

হাবিবুর রহমান, মজিবুর রহমান  ও মজিবর মিয়া। তারা সবাই একই পরিবারের সদস্য।

স্থানীয় ও ভুক্তভোগী  সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে উপজেলার হিম্মতপুর গ্রামের আনসারুল ইসলাম ও হাবিবুর মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধে আনসারুলের পক্ষ নেয় স্থানীয় যুবদল নেতা রিপন মিয়া।

শনিবার দুপুরে হাবিবুর ও তার পরিবারের লোকজন জমি কাজ করছিল। এ সময় আনসারুল ও রিপনের লোকজন হাবিবুরদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় হাবিবুর রহমানসহ তার পরিবারের ৪ জন জখম হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার শিকার হাবিবুর রহমান বলেন, আনসারুলদের পক্ষ নিয়ে ইউনিয়ন যুবদল নেতা রিপন আমাদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমি দখলের জন্য আমাদের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমাদের জখম করে। চিকিৎসা শেষে এসে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আনসারুলকে ফোনে পাওয়া যায়নি।

তবে যুবদল নেতা রিপন মিয়া জানান, ঘটনার দিন আমি বাইরে ছিলাম। শুনেছি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের  কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় আমি জড়িত নই।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি

অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews