রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান। বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান কে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি।
Title :

পৌষ সংক্রান্তী মেলা উপলক্ষে আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

মোঃ হেলাল উদ্দিন
পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা সীমান্তবর্তী ভারত এলাকায় তীর্থমুখ পৌষ সংক্রান্তী মেলায় সনাতন ধর্মাবলম্বীদের গমনাগমন রোধকল্পে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) পূর্ব প্রস্তুতি ব্যবস্থা নিয়েছে।

আজ(মঙ্গলবার)৩১ ডিসেম্বর ২০২৪ইং তীর্থ মুখ পোষ্ঠ সংক্রান্তি মেলায় সনাতন ধর্মালম্বীদের গমন রোধকল্পে পূর্ব প্রস্তুতি নিয়েছে ব্যাটালিয়ান তিন বিজিবি পানছড়ি জোন।এসময় অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, এর সভাপতিত্বে পানছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, হিন্দু সম্প্রদায়ের নেতা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এর সাথে ব্যাটালিয়ন সদরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও তীর্থ যাত্রা এবং এ সংক্রান্ত সকল অনুষ্ঠানাদি যথাযথভাবে আয়োজিত হবে বলে জানা গিয়াছে। তীর্থমুখ মেলায় গমনিচ্ছুক স্থানীয় লোকজনদের অবৈধ পথে গমনাগমন নিরুৎসাহিত করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান। আলোচনাকালে সভাপতি তীর্থ মুখ পৌষ সংক্রান্তী মেলা উপলক্ষে অবৈধ গমনাগমন, মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ভারতীয় অবৈধ সামগ্রী চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম হতে স্থানীয় জনসাধারণকে নিরুৎসাহিত করাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন। পরিশেষে অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার বলেন, পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় এবং সম্ভাব্য অবৈধ গমনাগমন এলাকায় বিজিবি কর্তৃক সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারীসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews