শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এনা পরিবহন-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১। মাধবপুরে খাদ্যে কেমিক্যাল ব্যবহারের দায়ে আলিফলাম বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা। গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত” রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে আবারও যৌনকর্মী হ’ত্যা কোটালীপাড়ায় গ্রাহকের টাকা সরানোর অভিযোগ সোনালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। লালমাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। চাঁদপুরে মাদক,কিশোর গ্যাং,চাঁদাবাজি মামলায় কোনো আইনজীবী জামিনের আবেদন করবেন না। হবিগঞ্জে আ.লীগ নেতা বদরুল করিম দুলাল গ্রেফতার। চুনারুঘাটের সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত। গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার।
Title :

হবিগঞ্জের রিচি ও জয়নগরের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন

হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর ও রিচি গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারী২৫) ইং বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায় , সম্প্রতি উপজেলার রিচি গ্রামের জাবেদ মিয়া জয়নগর গ্রামের বেরি বিল ইজারা নেন।

গতকাল জসিম ও তার লোকজন বিল থেকে মাছ ধরার জন্য বাঁধ কেটে দেন। এ সময় জয়নগর গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল মিয়া বাঁধা দেন।

এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়।

এক পর্যায়ে নামজুলের উপর হামলা করে জাবেদ মিয়ার ও তার লোকজন।

এর জের ধরে রিচি গ্রামের জাবেদ-এর নেতৃত্বে লোকজন বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে জয়নগর গ্রামে হামলা করে।

এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হন।

স্থানীয়রা আহত দের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন!
গুরুতর আহত হলেন-
জলিল মিয়া, বাছির মিয়া, লালন মিয়া, মাহফুজ, নাজমুল, জবরু, আলমগীর মিয়া, মস্তু মিয়া, এমরান মিয়া ও জয়নাল!

এ সময় আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক জয়নগর গ্রামের জলিল মিয়া, বাছির মিয়া, নাজমুল ও জব্বার আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, বিলে মাছ ধরা নিয়ে দু’ পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews