রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান। বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান কে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি।
Title :

রামপালের হুড়কা ইউপি’র ডিজিটাল সেন্টারে দূর্ধর্ষ চুরি!

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
বাগেরহাটের রামপালের হুড়কা ইউনিয়নের ডিজিটাল (ইউডিসি) সেন্টারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর চক্রের সদস্যরা অনুমান দেড় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রামপাল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ইউপি চেয়ারম্যান তপন গোলদার।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, উপজেলার ৬ নং হুড়কা ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পন্ন করে গত ইং ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে রুমের তালা বন্ধ করে এবং দোতলার ক্লপসিবল গেটে তালা লাগিয়ে যথারিতি চলে যান ইউডিসি রুনু বিশ্বাস। রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় পরিষদে আসেন। এসময় দেখেন তালার কড়া কেটে ভেতরে থাকা একটি ডেক্সটপ কম্পিউটার, একটি প্রিন্টার, একটি ফটোকপিয়ার মেশিন নিয়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। এলাকাবাসী অভিযোগ করেন পরিষদ ফাঁকা স্থানে হওয়ায় ও অনেকটা অরক্ষিত থাকায় এমন চুরি সংঘটিত হয়েছে।
এ বিষয়ে হুড়কা ইউপি চেয়ারম্যান ও হুড়কা আওয়ামীলীগ সভাপতি তপন গোলদারের সাথে কথা হলে তিনি চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন কে বা কারা মালামাল চুরি করেছে সেটি জানতে পারেননি।
রামপাল থানার ওসি মো. সেলিম রেজা চুরি ও জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভ্যন্তরীণ কেউ বা বাইরের কেউ এই চুরির সাথে জড়িত আছে কি না সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews