1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক। গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। বিছানাকান্দি সীমান্তে তিন কুতুব এর নেতৃত্বে চলছে ভারতীয় অবৈধ আদান-প্রদান পদ্মার ৩০ ফুট নিচে মিলল বাসের সন্ধান মাংস কম দেওয়ায় কনে ও বর পক্ষের সংঘর্ষে আহত ১৫ বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।

পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় চেম্বার অব কমার্স খ্যাত বারবার স্বর্ণপদক প্রাপ্ত ঐতিহ্যবাহী ষোলআনা সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫ উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় বাজার কপোতাক্ষ মার্কেট চত্তরে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৬৫ জন ভোটারের মধ্য ৮৭৫ জন ভোটার তাদের মুল্যবান ভোট প্রদান করেন।
১২ পদের বিপরিতে ১৯ জন প্রার্থী প্রতিদন্দীতা করেন। সভাপতি পদে জি এম শুকুরুজ্জামান (আনারস) প্রতিকে ৪৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে সোহেল রাশেদ জনি (মোরগ) প্রতিকে ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে শেখ ফজলুর রহমান (মাছ) প্রতিকে ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মোশারফ হোসেন (দেওয়াল ঘড়ি) প্রতিকে ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ১১ জন প্রার্থীর মধ্যে ৮ জন বিজয়ী হয়েছেন তারা হলেন মোঃ শাহীন গাজী শাহীন (গরুর গাড়ি) ৬৫৪, মনিরুল ইসলাম মনি (কলম) ৫৭২, কেএম মোশারাফ হোসেন (বাইসাইকেল) ৫৬০, মোঃ নুরু গাজী (বটগাছ) প্রাপ্ত ভোট ৫৪৩, রাজীব কুমার মন্ডল (টিয়াপাখি) ৫২৫, মোঃ সেলিম শাহরিয়ার (ডাব) ৫১৬, মোঃ রাব্বুল ইসলাম দীপু (টেলিভিশন) ৪৬৯ ভোট, মুহাম্মদ আমিনুল ইসলাম বজলু (কাঁঠাল) ৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনারের দ্য়িত্বে ছিলেন জেলা সমবায় প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন জেলা সমবায় পরিদর্শক আকতারুজ্জামান ও উপজেলা সহকারী পরিদর্শক আমির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট