বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

পদ্মার ৩০ ফুট নিচে মিলল বাসের সন্ধান

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মায় তলিয়ে যাওয়া সৌহার্দ্য পরিবহন’ বাসের অবস্থান শনাক্ত করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর অন্তত ৩০ ফুট গভীরে বাসটির সন্ধান পাওয়া যায়। এখন উদ্ধারকারী জাহাজ ‘হামজা’-এর সহায়তায় বাসটি ওপরে তোলার চূড়ান্ত চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে গোয়ালন্দ ও আরিচা স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনা ঘটার প্রায় এক ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল পৌঁছানোয় উদ্ধারকাজ শুরু হতে দেরি হয়েছে।

বাসটি থেকে ৫-৭ জন যাত্রী কোনোমতে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন প্রায় ৪৫ জন। বেঁচে যাওয়া যাত্রী আব্দুল আজিজুল জানান, তিনি রাজবাড়ীর গান্ধীমারা থেকে বাসে উঠেছিলেন। বাসটি যখন নদীতে তলিয়ে যায়, তিনি জানালা দিয়ে বের হতে পারলেও তাঁর স্ত্রী ও শিশু সন্তান বাসের ভেতরেই আটকা পড়েন। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, পদ্মার গভীর অন্ধকার ও স্রোতের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে বাসটি শনাক্ত হওয়ায় আমাদের মূল লক্ষ্য এখন দ্রুততম সময়ে সেটিকে টেনে তোলা এবং ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews