বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

মাংস কম দেওয়ায় কনে ও বর পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের বৌ’ভাত অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর পক্ষের সাথে কনে পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গত মঙ্গলবার বিকালে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ মার্চ) সহিলদেও এলাকার উতিয়ারকোণা গ্রামের সবুজ মিয়ার ছেলে কাওছার মিয়া (২২) এর সাথে একই এলাকার মেদী পাথরকাটা গ্রামের মো. আব্দুল হেকিম খানের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়। পরদিন মঙ্গলবার বিকালে বরের বাড়িতে বৌ’ভাত অনুষ্ঠানে দাওয়াত খেতে যায় কনে বাড়ির লোকজন। খাবারে মাংস কম এবং দূর্গন্ধ যুক্ত ভাত দেওয়াকে কেন্দ্র করে বর পক্ষের সাথে কনে পক্ষের লোকজনের কথা কাটি-কাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বাঁধে। এতে কনের আপন ছোট বোন সহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। লোকলজ্জার ভয়ে আহতরা স্থানীয় ভাবেই চিকিৎসা নেন।

আহতরা হলেন, (২৪), বিজয় (১৮), জসীম (২২) সাব্বির(১৫), লাক্কু মিয়া (২৬), রহিছ মিয়া (৪০) মুস্তাকিম (১২) ও কনের ছোটবোনসহ আরো কয়েকজন। তারা সবাই উভয় গ্রামের বাসিন্দা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত কেউ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হননি। লোকলজ্জার ভয়ে আহত সবাই স্থানীয় ভাবেই চিকিৎসা নেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থতমত পরিবেশ বিরাজ করছে।

বরের বাবা সবুজ মিযা জানান,১ লক্ষ ৪০ হাজার টাকা খরচ করে,আমার ছেলে বৌ’ভাত অনুষ্ঠান আয়োজন করেছি। অনুষ্ঠান চলা কালে খাবারে বসে কনে বাড়ির লোকজন আমাদের লোকজনের সাথে তর্কাতর্কি সৃষ্টি করে এক পর্যায়ে সবাই একে অপরের উপর এলোপাতাড়ি কিল-ঘুষি ছুঁড়তে থাকে। এত টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করলাম এসব কারনে বিয়ের অনুষ্ঠানডাই মাটি হইয়া গেছে।

সবুজ মিয়া আরো জানান, এ ঘটনার জের ধরের আমাদের গ্রামের (উতিয়ারকোণা) কাজিমউদ্দীনের ছেলে মুস্তাকিম (১০) কে মল্লিক বাহাদুর বাজারে একা পেয়ে বেশ কয়েকজন মিলে মরপিট করে।
কনের চাচা গোলাম মোস্তফা জানান, বরের বাড়িতে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তা খুবই লজ্জা জনক।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থতমত পরিবেশ বিরাজ করছে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, বিয়য়টি আমার জানা নেই, এবং এ ঘটনায় কেউ কোনো অভিযোগও দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews