1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত গোপালগঞ্জে স্বাধীনতা দিবসে ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক। গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। বিছানাকান্দি সীমান্তে তিন কুতুব এর নেতৃত্বে চলছে ভারতীয় অবৈধ আদান-প্রদান পদ্মার ৩০ ফুট নিচে মিলল বাসের সন্ধান মাংস কম দেওয়ায় কনে ও বর পক্ষের সংঘর্ষে আহত ১৫ বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।

ঝিনাইদহে যৌথবাহিনী অভিযানে গ্রেনেড উদ্ধার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদরে পরিত্যাক্ত স্থান উদ্ধার হওয়া গ্রেনেড ধ্বংস করেছে যৌথবাহিনী। সোমবার বিকেলে সদরের কোরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মেহগনি বাগানের ভিতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি বিস্ফোরণ ঘটায়। এর আগে সোমবার ভোর থেকে এলাকাটি কর্ডন করে রাখে যৌথবাহিনীর সদস্যরা।

অভিযানে নেতৃত্বদানকারী মেজর আকিদুর রহমান রুসাদ বলেন, আমরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি কোরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের জনৈক সিরাজুল ইসলামের একটি মেহগনি বাগানের ভিতর বিস্ফোরকদ্রব্য থাকতে পারে। এর পর থেকে আমরা ওই এলাকাটি ঘিরে রাখি। পরে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বোম ডিপোজাল ইউনিটের সদস্যরা এসে মেহগনি বাগানের একপাশের একটি স্থান থেকে পরিত্যাক্ত অবস্থা একটি তাজা ‘আর্জেস গ্রেনেড হ্যান্ড ৩৬’ উদ্ধার করে এবং সেটিকে ধ্বংস করে। তবে কারা সেখানে রেখেছে এ বিষয়ে তিনি কিছুই বলেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট